
ঘুষ গ্রহণের মামলায় লালবাগের সার্ভেয়ার আসাদুল দুই দিনের রিমান্ডে
ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।