ক্যানসারে আক্রান্ত পিটার বাটলার, নারী দলের দায়িত্বে ফরাসি কোচ

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। বর্তমানে চিকিৎসার প্রয়োজনে ইংল্যান্ডে অবস্থান করছেন এই ইংলিশ কোচ। তাঁর শারীরিক অসুস্থতার কারণে দলের নিয়মিত কার্যক্রম পরিচালনায় সাময়িক বিরতি নিয়েছেন তিনি।
দায়িত্বে এরিক মাঁরে
বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব সামলাবেন ফরাসি কোচ এরিক মাঁরে। আগামী এক মাসের জন্য তাঁকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার (৯ নভেম্বর) বাফুফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।