
২৫ কোটি টাকার কাঞ্চন-ডাঙ্গা সড়কের মাঝে ৪৬টি বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন-ডাঙ্গা সড়কের পাঁচ কিলোমিটার অংশে শতাধিক বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই নির্মাণকাজ শেষ করা হচ্ছে। এর মধ্যে ৪৬টি খুঁটি সড়কের মাঝখানে থাকায় চলাচলে চরম ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।