
ক্যানসারে আক্রান্ত পিটার বাটলার, নারী দলের দায়িত্বে ফরাসি কোচ
ক্যানসারের চিকিৎসার জন্য ইংল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। তাঁর অনুপস্থিতিতে আগামী এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ফরাসি কোচ এরিক মাঁরে।