
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।