উত্তরায় চীনা ভ্লগারদের ভিডিও ধারণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে চীনা নাগরিকদের নিয়মিত ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। মোবাইল ফোন হাতে নিয়ে তাদের এই কার্যক্রম এখন এলাকার নিত্যদিনের দৃশ্যে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, চীনা ভ্লগাররা চলাফেরার সময় অনর্গল কথা বলতে থাকেন এবং ভিডিও ধারণ করেন। তবে তারা ঠিক কী বিষয়ে বা কী উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করছেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা ও অস্বস্তি তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে এই ধরনের ভিডিও ধারণের ফলে জনজীবনে বিঘ্ন ঘটছে এবং ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিয়মিত এই কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিরক্তির সৃষ্টি হয়েছে।