রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযানের সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৫৩টি মামলা নথিভুক্ত করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও বিশেষ অপরাধ দমন অভিযানের মাধ্যমে এসব গ্রেপ্তার ও মামলার কার্যক্রম সম্পন্ন করেছে ডিএমপি।