ডিসেম্বরেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্টদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এই তথ্য জানান।
বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণের ক্ষেত্রে বিনামূল্যে (ফ্রি অব কস্ট) যাওয়ার সুযোগ পাওয়া কর্মীরা সবার আগে যাওয়ার সুযোগ পাবেন। আগামী ডিসেম্বরেই তাদের যাত্রা শুরু হবে।