পোশাক শিল্পের ভিত্তিপ্রস্তর জিয়াউর রহমানই স্থাপন করেছিলেন: তথ্য প্রতিমন্ত্রী

দেশের তৈরি পোশাক শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পোশাক শিল্পের প্রতি বিএনপির দরদ সবচেয়ে বেশি। দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শিল্পের উন্নয়নে বিএনপি সবসময়ই আন্তরিক বলে তিনি উল্লেখ করেন।