গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যুতে গায়েবানা জানাজায় পুলিশের বাধা ও ধাওয়া

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত একটি গায়েবানা জানাজায় পুলিশের বাধার ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর প্রস্তুতি নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ধাওয়া দিয়ে এনসিপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ সদস্যদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেও দেখা গেছে।
উল্লেখ্য, এর আগে বাংলাবাজার এলাকায় পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যু হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই দলীয়ভাবে গায়েবানা জানাজার ডাক দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি।