সড়ক প্রশস্ত করতে নিজের বাড়ির প্রাচীর ভাঙলেন এমপি আতিকুল আলম শাওন

কুমিল্লার চান্দিনা পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়কের সম্প্রসারণ ও নির্মাণকাজ শুরু হয়েছে। রোববার বিকেলে স্থানীয় সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন আনুষ্ঠানিকভাবে এই সড়কগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উন্নয়ন প্রকল্পটির আওতায় চান্দিনা ডাকঘর থেকে শ্রীমন্তপুর ব্রিজ পর্যন্ত সড়কটি প্রশস্ত করা হবে। এই জনগুরুত্বপূর্ণ কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন নিজের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন। তার এই উদ্যোগকে স্থানীয় পর্যায়ে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।