সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর মামুনের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় দম্পতির ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে দায়ের হওয়া মামলায় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পর্নোগ্রাফি আইন অনুযায়ী দায়ের করা এ সংক্রান্ত মামলায় শুনানি শেষে বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, এক দম্পতির ব্যক্তিগত স্বামী-স্ত্রীর ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখান অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন। এভাবে হুমকি প্রদান করে তিনি ভুক্তভোগীদের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ আইনগত পদক্ষেপ হিসেবে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। উক্ত মামলায় আদালতে জামিনের প্রার্থনা করা হলে আদালত বিষয়টি পর্যালোচনা করে জামিন আবেদন নামঞ্জুর করার আদেশ দেন।