রবিবার, ১ নভেম্বর ২০২৬ |১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৪:৪১
ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে মন্তব্য নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে মন্তব্য নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের একটি ভিডিওতে মন্তব্য করা নিয়ে প্রথমে দুই তরুণের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরবর্তীতে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশুগঞ্জে পুলিশের উপস্থিতিতে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে সেখানেও উত্তেজনার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp