জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ফাইয়াজের এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই কৃতিত্ব দেখিয়েছেন।
এর আগে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় ফাইয়াজ গ্রেপ্তার হন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। গ্রেপ্তারের পর হাতকড়া ও দড়ি বাঁধা অবস্থায় তাকে আদালতে হাজির করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।