নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় ডিবি পুলিশের হাতে আরও দুজন গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় সন্দেহভাজন আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ডিবি পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে ডিবি পুলিশ। সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
সাংবাদিক আলিফ হত্যার মতো চাঞ্চল্যকর মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ডিবি পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।