স্থাপত্য ও নকশায় অনন্য অবদানের স্বীকৃতিতে 'আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫' প্রদান

দেশের স্থাপত্যশিল্প, অভ্যন্তরীণ নকশা, গবেষণা ও নতুন উদ্ভাবনী কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫’ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে পেশাদারদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এবং এর একচেটিয়া সহযোগী এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের স্থাপত্য ও নকশা খাতকে আরও সমৃদ্ধ করতে এবং পেশাদারদের উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
উৎসবমুখর পরিবেশে অনন্য কাজের স্বীকৃতি
পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের বিশিষ্ট স্থপতি, নকশা পেশাজীবী ও গবেষকসহ সংশ্লিষ্ট খাতের বহু গুণী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী, ইন্টেরিয়র ডিজাইন ও গবেষণায় অবদানের জন্য নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।