
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সেনাসদস্য আহত
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে চক্রটির সঙ্গে গোলাগুলিতে যৌথ বাহিনীর এক সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।