
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। অনুমোদিত তালিকার মধ্যে ১১টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে।