ভারত থেকে সার্ভার পরিচালনার অভিযোগ: ডিজি ই-পে’র কার্যক্রম স্থগিত

ভারত থেকে সার্ভার পরিচালনার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘ডিজি ই-পে’র সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্ল্যাটফর্মটির কার্যক্রমের ওপর নজরদারি চালানো হচ্ছে। সার্ভার পরিচালনার বিষয়টি খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটির বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।