শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে: রাশেদ খান

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে শ্রমিকের ছদ্মবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের সংবাদ কার্ড শেয়ার করে তিনি এ অভিযোগ তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে রাশেদ খান প্রশ্ন তুলে বলেন, ‘হেলমেট পরে শ্রমিক নেমেছে? তাদের বডি ফিটনেস এবং ড্রেসআপ দেখলেই বোঝা যায় তারা কারা।’
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রাশেদ খানের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।