
রক্তদান নিয়ে ভুল ধারণা দূর করার তাগিদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদানে জনগণকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রক্ত দিলে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা থেকে মানুষকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।