বুধবার, ৪ নভেম্বর ২০২৬ |১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৪:৫৩
সর্বশেষ
ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের বরিশালে ১২ বছর ধরে ইটের ঘরে বন্দি যুবক, চিকিৎসার অভাবে মানবেতর জীবন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার '২৪-এর রাজাকারকে বরণ করেছে ৭১-এর রাজাকার': ফেসবুকে রাশেদ খানের মন্তব্য সরকারের ব্যর্থতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে নামার ডাক নাহিদ ইসলামের দিল্লির শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে হাই কোর্টে আবেদন ভারত সরকারের পরীক্ষায় বহিষ্কারের জেরে বিদ্যালয়ে বোমা হামলা: ৪ শিক্ষার্থী আটক সিরাজগঞ্জে ৩০০ মুসলিম পরিবারের ভালোবাসায় নিরাপদে এক হিন্দু পরিবার ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের বরিশালে ১২ বছর ধরে ইটের ঘরে বন্দি যুবক, চিকিৎসার অভাবে মানবেতর জীবন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার '২৪-এর রাজাকারকে বরণ করেছে ৭১-এর রাজাকার': ফেসবুকে রাশেদ খানের মন্তব্য সরকারের ব্যর্থতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে নামার ডাক নাহিদ ইসলামের দিল্লির শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে হাই কোর্টে আবেদন ভারত সরকারের পরীক্ষায় বহিষ্কারের জেরে বিদ্যালয়ে বোমা হামলা: ৪ শিক্ষার্থী আটক সিরাজগঞ্জে ৩০০ মুসলিম পরিবারের ভালোবাসায় নিরাপদে এক হিন্দু পরিবার

'২৪-এর রাজাকারকে বরণ করেছে ৭১-এর রাজাকার': ফেসবুকে রাশেদ খানের মন্তব্য

'২৪-এর রাজাকারকে বরণ করেছে ৭১-এর রাজাকার': ফেসবুকে রাশেদ খানের মন্তব্য
সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামী বীর হিসেবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, আন্দোলনের সময় অংশগ্রহণকারীদের ‘রাজাকারের সন্তান’ হিসেবে আখ্যা দিয়েছিলেন সাবেক এই সামরিক কর্মকর্তা। তবে বর্তমানে জামায়াতের কাছে তিনি বীরের মর্যাদা পাচ্ছেন।

ঘটনার সমালোচনা করে ফেসবুক বার্তায় রাশেদ খান লেখেন, ‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে ৭১-এর রাজাকার।’

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp