ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের

চলতি বছরের শেষেই ইসরায়েলকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নতুন চুক্তি সম্পাদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর নতুন করে সমঝোতা হয়েছে। এই চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবেই চলতি বছর শেষ হওয়ার আগেই ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থসহায়তার ইতি টানা হবে।
ওয়াশিংটন ও তেল আবিবের দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর চুক্তি অনুযায়ী কার্যক্রম বন্ধ হয়ে যাবে।