নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে রাহাত

সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বিনোদনমূলক নানা ভিডিও তৈরি করে নেটিজেনদের মন জয় করেছে লক্ষ্মীপুরের ১২ বছর বয়সী ক্ষুদে কনটেন্ট নির্মাতা রাহাত ও তার দল। আঞ্চলিক ভাষার সাবলীল উপস্থাপনায় তাদের নির্মিত এসব কনটেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুতই জনপ্রিয়তা লাভ করেছে।
পর্দার হাসির নেপথ্যে যন্ত্রণাময় জীবন
ক্যামেরার সামনে দর্শকদের বিনোদন দিতে প্রতিবারই হাসিখুশি চেহারায় হাজির হয় রাহাত ও তার দল। তবে ভিডিওর আলোর বাইরে তাদের আড়ালের জীবনটা কিন্তু মোটেও সহজ নয়; ক্যামেরার পে পেছনে ঢেকে রাখা রয়েছে চরম কষ্টের এক বাস্তব রূপ।
সামাজিক মাধ্যমের দর্শকদের কাছে রাহাত ও তার দল আনন্দের খোরাক জোগালেও এই ক্ষুদে কনটেন্ট নির্মাতাদের ক্যামেরার আড়ালের বাস্তবতায় জমে রয়েছে নানা দুঃখ ও কষ্টের অভিজ্ঞতা।