পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার করল পুলিশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে ফেরিঘাটের ট্রাক টার্মিনাল সংলগ্ন একটি নর্দমা (ড্রেন) থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ড্রেনের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি শটগান দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি কার এবং কী উদ্দেশ্যে সেখানে ফেলে রাখা হয়েছিল, তা নিশ্চিত করতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় থানা-পুলিশ। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।