বুধবার, ৪ নভেম্বর ২০২৬ |১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৪:০৪
সর্বশেষ
'২৪-এর রাজাকারকে বরণ করেছে ৭১-এর রাজাকার': ফেসবুকে রাশেদ খানের মন্তব্য সরকারের ব্যর্থতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে নামার ডাক নাহিদ ইসলামের দিল্লির শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে হাই কোর্টে আবেদন ভারত সরকারের পরীক্ষায় বহিষ্কারের জেরে বিদ্যালয়ে বোমা হামলা: ৪ শিক্ষার্থী আটক সিরাজগঞ্জে ৩০০ মুসলিম পরিবারের ভালোবাসায় নিরাপদে এক হিন্দু পরিবার ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: মোট ২৯ দিন ছুটি খ্রিস্টান ট্রাস্টের চাওয়া ২ কোটি, বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী মাগুরায় যুবদল নেতা হত্যা ও সোনা ডাকাতি: গোলাম জাহিদের ২ দিনের রিমান্ড '২৪-এর রাজাকারকে বরণ করেছে ৭১-এর রাজাকার': ফেসবুকে রাশেদ খানের মন্তব্য সরকারের ব্যর্থতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে নামার ডাক নাহিদ ইসলামের দিল্লির শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে হাই কোর্টে আবেদন ভারত সরকারের পরীক্ষায় বহিষ্কারের জেরে বিদ্যালয়ে বোমা হামলা: ৪ শিক্ষার্থী আটক সিরাজগঞ্জে ৩০০ মুসলিম পরিবারের ভালোবাসায় নিরাপদে এক হিন্দু পরিবার ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: মোট ২৯ দিন ছুটি খ্রিস্টান ট্রাস্টের চাওয়া ২ কোটি, বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী মাগুরায় যুবদল নেতা হত্যা ও সোনা ডাকাতি: গোলাম জাহিদের ২ দিনের রিমান্ড

দিল্লির শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে হাই কোর্টে আবেদন ভারত সরকারের

দিল্লির শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে হাই কোর্টে আবেদন ভারত সরকারের
সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লির কৃষি ভবন সংলগ্ন শতবর্ষী কাদেমি মসজিদ স্থানান্তরের পক্ষে দিল্লি হাই কোর্টে আবেদন জানিয়েছে দেশটির নরেন্দ্র মোদি সরকার। সরকারি স্থাপনার ভেতরে স্থায়ী ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা দেশের ধর্মনিরপেক্ষ নীতির পরিপন্থী উল্লেখ করে এটি সরিয়ে নেওয়ার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে কেন্দ্র।

হাই কোর্টে কেন্দ্র সরকারের যুক্তি

আদালতে জমা দেওয়া লিখিত প্রতিবেদনে ভারত সরকার উল্লেখ করেছে, কোনো সরকারি ভবনের ভেতর বা প্রশাসনিক জায়গায় স্থায়ী ধর্মীয় প্রতিষ্ঠান থাকা ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই যুক্তি দেখিয়েই ১০০ বছরের পুরনো কাদেমি মসজিদটি কৃষি ভবন এলাকা থেকে অন্যত্র স্থানান্তরের পক্ষে সওয়াল করেছে কেন্দ্র।

বিকল্প স্থান নির্ধারণ নিয়ে প্রশ্ন

তবে কাদেমি মসজিদটি বর্তমান জায়গা থেকে সরিয়ে দেওয়া হলে এর বিকল্প স্থান কোথায় হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে আদালতে। স্থানান্তরের ক্ষেত্রে উপযুক্ত বিকল্প জায়গা নিশ্চিত করার বিষয়টি আইনি শুনানিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp