রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বৃক্ষরোপণ অভিযান

রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবক দল। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন চারাগাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে ইতিপূর্বে রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা ও সার্বিক সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন স্বেচ্ছাসেবক দলের কর্মীরা।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং ঢাকাকে একটি দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নিয়মিত এই সবুজায়ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।