দিরাইয়ে পালিয়ে বিয়ে নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে বিয়েকে কেন্দ্র করে দুটি গ্রামের অধিবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের অধিবাসীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলার মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী একটি মাঠে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্রে পালিয়ে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে তা দুই গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে রূপ নেয়।