পরিত্যক্ত গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত গাড়িতে অগ্নিসংযোগের মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলের নেতাদের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁদের উপস্থাপিত বক্তব্যের প্রেক্ষিতেই প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দেওয়া কিংবা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে ককটেল ফোটানোর ঘটনাগুলো বিচ্ছিন্ন। এসব ঘটনার ওপর ভিত্তি করে দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হয়েছে বলে মনে করা অনুচিত।