বিডিআর বিদ্রোহের ৩৪ সাক্ষীর অস্বাভাবিক মৃত্যু ও ১২ গুমের নেপথ্যে জিয়াউল আহসান

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর বিদ্রোহের মামলার অন্তত ৩৪ জন সাক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে আরও ১২ জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন বলে জানা গেছে।
গুম ও মৃত্যুর পেছনে জড়িতদের নাম
অভিযোগ উঠেছে, বিডিআর বিদ্রোহের সাক্ষী ও আসামিদের এসব অস্বাভাবিক মৃত্যু এবং গুমের প্রক্রিয়ার সঙ্গে সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানসহ একাধিক ব্যক্তি জড়িত ছিলেন।
পিলখানা ঘটনার পর থেকে এসব সাক্ষী ও আসামিদের হঠাৎ নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনাগুলো চরম উদ্বেগ ও রহস্যের সৃষ্টি করে।