সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ ট্যাংকার জব্দ, আটক চালক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ বিমান জ্বালানি বা জেট ফুয়েলসহ একটি তেলের ট্যাংকার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে চালক সাগর হোসেনকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ জ্বালানি সরবরাহকারী ট্যাংকারটি নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশের দল।
উদ্ধার করা এই বিপুল পরিমাণ জ্বালানি তেলের উৎস এবং তা কোথায় সরবরাহ করা হচ্ছিল, সে বিষয়ে চালক সাগর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।