পিলখানা হত্যাকাণ্ড ও নিরাপত্তাবিরোধী অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার

পিলখানা বিডিআর হত্যাকাণ্ড এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ ও ডিএমপির তথ্য
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন জানান, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী নানা কার্যক্রম এবং পিলখানার বিডিআর হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের বাসিন্দা।