নন্দন পার্কের ৮৮তম বোর্ড মিটিং ও ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘নন্দন পার্ক’-এর ৮৮তম বোর্ড মিটিং এবং ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সভায় পার্কের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।