দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি দাবি করেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে দুয়েকটি ঘটনা ঘটলেই তাকে দেশের সার্বিক পরিস্থিতির অবনতি হিসেবে গণ্য করা ঠিক হবে না। এ ধরনের ঘটনার ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে বলে প্রচার করা যৌক্তিক নয় বলেও তিনি উল্লেখ করেন।