বিমানবন্দরে প্রবাসফেরত স্বামীকে নিয়ে তিন স্ত্রীর কাড়াকাড়ি, ভিডিও ভাইরাল

বিমানবন্দরে প্রবাসফেরত এক ব্যক্তিকে ঘিরে তিন নারীর টানাটানি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি বিদেশ থেকে ফেরার পর তাকে নিজেদের স্বামী দাবি করে তিন নারী তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে তিন নারী একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছেন, যা বিমানবন্দরে উপস্থিত অন্যদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে।
তবে এই ঘটনার বিস্তারিত পরিচয় বা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।